অভিযোগ পাওয়া গেলেই প্রত্যাহার: ইসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সরকারি দলের কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, যাঁরা নিজেদের সরকারি লোক মনে করেন, তাঁরা এখনই দায়িত্ব থেকে সরে দাঁড়ান। কারণ, ভোট গ্রহণের দিন কোনো অভিযোগ পাওয়া গেলে আর কোনো ধরনের শোকজ নয়, সরাসরি প্রত্যাহার করা হবে।আজ বুধবার দুপুরে নির্বাচন কমিশনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাখাওয়াত হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই।রাজনৈতিক নেতাদের উদ্দেশে নির্বাচন কমিশনার বলেন, ‘আপনারা যেভাবে প্রার্থীদের সমর্থন দিয়ে যাচ্ছেন, এতে সবার সমান সুযোগ নষ্ট হচ্ছে। অহেতুক বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। অনেক সমর্থন দিয়েছেন, এবার সমর্থন বাদ দিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালান। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখুন।’