প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ২৯ এপ্রিল ধার্য করা হয়েছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীর সময়ের আবেদন করায় ঢাকা জ্যেষ্ঠ মহানগর দায়রা জজ আদালতের বিচারক অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানির জন্য আগামী ২৯ এপ্রিল দিন ধার্য করেন।গত বছরের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াকে আসামি করে তেজগাঁও থানায় মামলা করেন দুর্নীতি দমন কমিশন—দুদকের কর্মকর্তা হারুনুর রশিদ। গত ১৬ জানুয়ারি তিনি এ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন।