অভিশাপ দিচ্ছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

না আমি আসিনিওল্ড টেস্টামেন্টের প্রাচীন পাতা ফুঁড়ে,দুর্বাশাও নই,তবু আজ এখানে দাঁড়িয়ে এই রক্ত গোধূলিতেঅভিশাপ দিচ্ছি।আমাদের বুকের ভেতর যারা ভয়ানক কৃষ্ণপক্ষ দিয়েছিলো সেঁটেমগজের কোষে কোষে যারাপুঁতেছিল আমাদেরই আপন জনেরই লাশদগ্ধ, রক্তাপ্লুতযারা গণহত্যা করেছেশহরে গ্রামে টিলায় নদীতে ক্ষেত ও খামারেআমি অভিশাপ দিচ্ছি নেকড়ের চেয়েও অধিক পশুসেই সব পশুদের।ফায়ারিং স্কোয়াডে ওদেরসারিবদ্ধ দাঁড় করিয়েনিমেষে ঝাঁ ঝাঁ বুলেটের বৃষ্টিঝরালেই সব চুকেবুকে যাবে তা আমি মানি না।হত্যাকে উৎসব ভেবে যারা পার্কে মাঠেক্যাম্পাসে বাজারেবিষাক্ত গ্যাসের মতো মৃত্যুর বীভৎস গন্ধ দিয়েছে ছড়িয়ে,আমি তো তাদের জন্য অমন সহজ মৃত্যু করি না কামনা।আমাকে করেছে বাধ্য যারাআমার জনক জননীর রক্তে পা ডুবিয়ে দ্রুতসিঁড়ি ভেঙ্গে যেতেভাসতে নদীতে আর বনেবাদাড়ে শয্যা পেতে নিতে,অভিশাপ দিচ্ছি, আমি সেইসব দজ্জালদের।অভিশাপ দিচ্ছি ওরা চিরদিন বিশীর্ণ গলায়নিয়ত বেড়াক বয়ে গলিত নাছোড় মৃতদেহ,অভিশাপ দিচ্ছিপ্রত্যহ দিনের শেষে ওরাহাঁটু মুড়ে এক টুকরো শুকনো রুটি চাইবে ব্যাকুলকিন্তু রুটি প্রসারিত থাবা থেকে রইবেদশ হাত দূরে সর্বদাই।অভিশাপ দিচ্ছিওদের তৃষ্ণায় পানপাত্র প্রতিবারকানায় কানায় রক্তে উঠবে ভরে, যে রক্ত বাংলায়বইয়ে দিয়েছে ওরা হিংস্রজোয়ারের মত।অভিশাপ দিচ্ছিস্নেহের কাঙ্গাল হয়ে ওরাঘুরবে ক্ষ্যাপার মতো এপাড়া ওপাড়া,নিজেরি সন্তানপ্রখর ফিরিয়ে নেবে মুখ, পারবে নাচিনতে কখনো;অভিশাপ দিচ্ছি এতোটুকু আশ্রয়ের জন্য, বিশ্রামেরকাছে আত্মসমর্পণের জন্যেদ্বারে দ্বারে ঘুরবে ওরা। প্রেতায়িতসেই সব মুখের উপরদ্রুত বন্ধ হয়ে যাবে পৃথিবীর প্রতিটি কপাট,অভিশাপ দিচ্ছি।অভিশাপ দিচ্ছি,অভিশাপ দিচ্ছি...ঈষৎ সংক্ষেপিত, শামসুর রাহমানের কবিতা সংগ্রহ থেকে নেওয়া