অভিষেকে ১০ নম্বরে সর্বোচ্চ রান হাসানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিষেকে ১০ নম্বরে ব্যাট করতে নেমে সেঞ্চুরি হাঁকিয়েই ইতিহাস গড়েছিলেন আবুল হাসান। ১৯০২ সালে অস্ট্রেলীয় ব্যাটসম্যান রেজি ডাফ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে যে কীর্তি গড়েছিলেন, তারই পুনরাবৃত্তি করেছেন হাসান ১১০ বছর পর, খুলনার মাটিতে। আজ সকালে আবুল হাসান ছাড়িয়ে গেলেন রেজি ডাফকেও। অভিষেকে ১০ নম্বরে ব্যাট করতে নেমে ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রানের মালিক এখন আবুল হাসান।টেস্ট ক্রিকেটের ১৩৫ বছরের ইতিহাসে ১০ নম্বরে সেঞ্চুরি হয়েছে আরও দুটি। প্রথম সেঞ্চুরিটি হয় ১৮৮৪ সালে; ইংল্যান্ডের ওয়াল্টার রিড ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন ১১৭ রানের ইনিংস। আর ১৯৯৭ সালে দক্ষিণ আফ্রিকার প্যাট সিমকক্স জোহানেসবার্গে পাকিস্তানের বিপক্ষে করেছিলেন ১০৮ রান। আবুল হাসান টেস্ট ইতিহাসে ১০ নম্বরে ব্যাট করে কাল সেঞ্চুরি হাঁকান চতুর্থ ব্যাটসম্যান হিসেবে। তিনি আজ তাঁর ইনিংসটি টেনে নিয়ে যান ১১৩ পর্যন্ত। সে হিসাবে আবুল হাসান এখন ১০ নম্বরে ব্যাট করে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহের মালিক। আর পাঁচ রান করলেই তিনি হতেন ১০ নম্বরে ব্যাট করে সর্বোচ্চ সংগ্রহের গর্বিত মালিক। তবে অভিষেকে ১০ নম্বরে ব্যাট করে সর্বোচ্চ সংগ্রহের মালিক তাঁকেই বলা যায়। কারণ, রেজি ড্যাফ তাঁর অভিষেকে ১০ নম্বরে ব্যাট করতে নেমে তুলেছিলেন ১০৪ রান। তাঁর ইনিংসটি ছিল ইংল্যান্ডের বিপক্ষে।