অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ করে দিয়েছে বিমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজ ফ্লাইট চলাকালে আন্তর্জাতিক গন্তব্যের ফ্লাইট ঠিক রাখতে অভ্যন্তরীণ সব ফ্লাইট বন্ধ করে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।গতকাল বুধবার থেকে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত অভ্যন্তরীণ সব ফ্লাইট বন্ধ থাকবে।বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেন বলেন, বোয়িং ৭৩৭ দিয়ে চট্টগ্রাম ও সিলেটে ফ্লাইট পরিচালনা করা হতো। হজ ফ্লাইটের সূচি তৈরি করার সময়েই সিদ্ধান্ত হয়েছিল, ২৯ নভেম্বর পর্যন্ত অভ্যন্তরীণ এই দুটি গন্তব্যে ফ্লাইট পরিচালনা বন্ধ করা হবে, যা গতকাল থেকে কার্যকর হয়েছে।বাংলাদেশ বিমান মোট সাতটি অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট পরিচালনা করত। এর মধ্যে লোকসানের কারণে অনেক আগেই পাঁচটি গন্তব্যে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেওয়া হয়েছে।এ ছাড়া হজের সময় ফ্লাইট ঠিক রাখতে হংকং, দিল্লি ও করাচি ফ্লাইট বন্ধ এবং অন্যান্য আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট কাটছাঁট করা হয়েছে।