অভ্যুত্থান চেষ্টার সঠিক তদন্ত হবে: স্বাস্থ্য উপদেষ্টা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বলেছেন, সশস্ত্র বাহিনীতে সাম্প্রতিক সময়ে অভ্যুত্থানের যে চেষ্টা চলেছিল, তা সঠিকভাবে তদন্ত করা হবে। রাজনৈতিক পরিচয়ের কারণে কেউ রেহাই পাবে না। আজ শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ গ্লুকোমা সোসাইটির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোদাচ্ছের আলী এ কথা বলেন। এ উপদেষ্টার দাবি, জিয়াউর রহমানের সময় ১৯টি অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল। জনগণ সেগুলো সম্পর্কে জানতে পারেনি। বর্তমান সশস্ত্র বাহিনী খুবই পেশাদার। এখানে অনেক মেধাবী আছেন, তাঁরা তাঁদের পেশাদারিত্ব বজায় রাখতে চান। পেশাদারিত্বকেই তাঁরা সবচেয়ে বেশি গুরুত্ব দেন।