অভ্যুত্থানচেষ্টার তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে সামরিক অভ্যুত্থান-চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার দেশটির পররাষ্ট্র দপ্তর থেকে এ নিন্দা জানানো হয়।মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এমিলি জে হর্ন বলেন, ‘আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার উৎখাতে কিছু ব্যক্তি বা কোনো গোষ্ঠীর অভ্যুত্থান-চেষ্টার তীব্র নিন্দা জানাই। বাংলাদেশের গণতন্ত্রের জন্য যেকোনো বাধার প্রচণ্ড বিরোধিতা করি।’ বাংলাদেশে অভ্যুত্থানের চেষ্টাবিষয়ক প্রতিবেদন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।গত বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনী সেনা সদর দপ্তরে সংবাদ সম্মেলনে জানায়, শেখ হাসিনা সরকারকে উৎখাতের একটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছে সেনাবাহিনী। সাবেক ও বর্তমান কিছু সেনাসদস্য এই অভ্যুত্থান-চেষ্টার সঙ্গে জড়িত। এ ঘটনায় জড়িত দুজন সাবেক কর্মকর্তাকেও আটক করা হয়েছে। ইউএনবি।