যশোরের অভয়নগর উপজেলার কালিশাকুল গ্রামে জাতীয় সংসদের হুইপ শেখ আবদুল ওহাব ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেকের ওপর হামলার ঘটনায় নিষ্ক্রিয়তার অভিযোগে থানা পুলিশের দুই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে।ওই দুজন হলেন অভয়নগর থানার ওসি আহসান হাবীব এবং মনিরামপুর থানার ওসি মো. ছয়রুদ্দিন।যশোরের পুলিশ সুপার মো. কামরুল আহসান জানান, গতকাল রাতেই ওই দুই কর্মকর্তাকে প্রত্যাহার করে খুলনা পুলিশ রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তঁারা যথাযথ ব্যবস্থা নেননি∏এমন অভিযোগের বিষয়টি তদন্ত করা হবে।উপজেলার ভবদহের বিল কপালিয়ায় জোয়ারাধার (টিআরএম∏টাইডাল রিভার ম্যানেজমেন্ট) নির্মাণের অংশ হিসেবে বঁাধ নির্মাণের কাজ শুরুর জন্য যশোরের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা, সংশি্লষ্ট ঠিকাদার ও শ্রমিকেরা গতকাল শনিবার সকালে কালিশাকুল গ্রামে পঁেৌছেন। কিছু সময় পর স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদের হুইপ আবদুল ওহাব, উপজেলা চেয়ারম্যান আবদুল মালেকসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। সকাল সাড়ে ১০টার দিকে এলাকার দুই শতাধিক নারী-পুরুষ রামদা, চাপাতি, হঁাসুয়া ও লাঠি নিয়ে তঁাদের ওপর অতর্কিতে হামলা চালায়। এতে তঁারা দুজনসহ অন্তত ২৬ জন আহত হন। এ সময় হামলাকারীরা পাউবোর তিনটি জিপ, তিনটি মোটরসাইকেল ও তিনটি নসিমনে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। একপর্যায়ে রাবার বুলেট ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ঘটনার প্রতিবাদে এবং পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে বিক্ষুব্ধ জনগণ দুপুরে নওয়াপাড়ায় যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করে। এ সময় যাত্রীবাহী কয়েকটি বাস ও একটি ট্রাক ভাঙচুর করা হয়।