অভয়নগরে ইসকন ভক্ত সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অভয়নগর উপজেলার রামসরায় রূপ-সনাতন স্মৃতি তীর্থধামে তিন দিনব্যাপী ইসকন ভক্ত সম্মেলন ও দীক্ষা অনুষ্ঠান শেষ হয়েছে। ২৪ আগস্ট থেকে শুরু হয়ে ২৬ আগস্ট পর্যন্ত এ সম্মেলন চলে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) এ সম্মেলনে কয়েক হাজার ভক্ত যোগদান করেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভক্তদের উদ্দেশে ভগবান শ্রী কৃষ্ণের সান্নিধ্য পাওয়ার দীক্ষা দান করেন যুক্তরাষ্ট্র থেকে আসা শ্রীল জয়পতাকা স্বামী মহারাজ। বিশেষ অতিথি ছিলেন শ্রীল ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ ও শ্রীল গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ। ঢাকার স্বামীবাগ থেকে প্রবীর পাল এসেছেন তাঁর পুরো পরিবার নিয়ে ভগবান শ্রী কৃষ্ণের সান্নিধ্য পেতে গুরু মহারাজ জয়পতাকা স্বামীর দীক্ষা নিতে। তিনি জানান, তাঁরা একসঙ্গে ৩২০ জন এসেছেন দীক্ষা নিতে।