অভয়নগরে বোমায় একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অভয়নগর উপজেলার সাভারপাড়া গ্রামের রাস্তা থেকে আজ শনিবার কিবরিয়া ফারাজি (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে তিনি বোমা হামলায় নিহত হয়েছেন বলে পুলিশের ধারণা।অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খবির আহমেদ প্রথম আলো ডটকমকে বলেন, হত্যা, ডাকাতি, অস্ত্র লুটসহ ১০টিরও বেশি মামলার আসামি কিবরিয়া। কয়েকটি মামলায় জামিন নিয়ে তিনি পলাতক ছিলেন। তাঁর বাড়ি অভয়নগর উপজেলার একতারপুর গ্রামে।কিবরিয়া হত্যা সম্পর্কে পুলিশ জানায়, কে বা কারা, কী কারণে তাঁকে বোমা মেরে হত্যা করেছে, পুলিশ সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি।১৯৯৯ সালে অভয়নগরের তালতলায় আকিজ জুট মিল থেকে ১২টি রাইফেল লুট হয়। ওই অস্ত্র লুটের মামলায় তিনি ১ নম্বর আসামি।