অভয়নগরের সিঙ্গাড়িবাজারে গণডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার সিঙ্গাড়িবাজারে ছয়টি দোকানে গণডাকাতি সংঘটিত হয়েছে। ৯ অক্টোবর গভীর রাতে অস্ত্রের মুখে বাজারের দুজন নৈশপ্রহরীকে বেঁধে ডাকাতের দল ৩৭ ভরি স্বর্ণ, নগদ ৭০ হাজার টাকাসহ অন্যান্য মালামাল নিয়ে যায়।পুলিশ ও এলাকাবাসী জানায়, ৯ অক্টোবর রাত দুইটার সময় ১০-১২ জনের সশস্ত্র ডাকাত দল সিঙ্গাড়িবাজারে প্রবেশ করে নৈশপ্রহরী আজিম ও জাহাঙ্গীরকে বেঁধে পিন্টু সরকার, পলাশ বিশ্বাস, নীতিশ বিশ্বাস ও দীনবন্ধু সরকারের স্বর্ণের দোকানে হানা দিয়ে ৩৭ ভরি স্বর্ণ ও নগদ ৬০ হাজার টাকা লুট করে। এরপর ডাকাতের দল সত্যজিৎ মণ্ডল ও কওছার হোসেনের মুদি দোকান থেকে বিভিন্ন মালামালসহ নগদ ১০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।বিনা মূল্যে ডায়াবেটিক পরীক্ষা: যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া রোটারি ক্লাবের উদ্যোগে বিনা মূল্যে ডায়াবেটিক রোগ পরীক্ষা শুরু হয়েছে। ১০ অক্টোবর উপজেলা পরিষদ মিলনায়তনে রোটারিয়ান আমির হোসেনের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক এ কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন নওয়াপাড়া পৌরসভার মেয়র এনামুল হক।