অমর একুশে গ্রন্থমেলা শুরু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশের বইমেলা বাঙালির প্রাণের মেলা। বাংলা একাডেমী প্রাঙ্গণে আজ শুরু হবে এই অমর একুশে গ্রন্থমেলা। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লেখক, পাঠক ও প্রকাশকদের মিলনমেলার এই উত্সব চলবে ফেব্রুয়ারি মাসজুড়ে। এবারের বইমেলার প্রতিপাদ্য বিষয় ‘ভাষা আন্দোলনের ৬০ বছর’। আমাদের ভাষা আন্দোলনের অনন্যতা ও ইতিহাস মিশে আছে এই মেলায়। ১৯৭২ সালের ৮ ফেব্রুয়ারি বাংলা একাডেমীর বটতলায় মাত্র ৩২টি বই নিয়ে বইমেলা আয়োজন করেছিল প্রকাশনা সংস্থা ‘মুক্তধারা’। সেই মেলা আজ পল্লবিত হয়ে বিশাল আকার ধারণ করেছে, পরিণত হয়েছে আমাদের জাতীয় অহংকারে। মেলা প্রাঙ্গণে সারা মাস হাজার হাজার নতুন বইয়ের গন্ধে উদ্বেলিত হবে পাঠক। রংবেরঙের প্রচ্ছদ, বিষয় আর আঙ্গিকের নানা বৈচিত্র্যে মুগ্ধ হবে মন। বই আর বই—মাস জুড়ে চলবে এই জ্ঞান-বিজ্ঞানের হাট।