অমর হলেন কেট উইন্সলেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্কার-বিজয়ী ব্রিটিশ তারকা কেট উইন্সলেট অমর হয়েছেন। তবে জীবিত কায়া হিসেবে নন, মোমের পুতুল হিসেবে। বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণ মাদাম তুসোর জাদুঘরে অন্য বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে স্থান পেয়েছে উইন্সলেটের এই মোমের মূর্তি। ফিমেলফার্স্ট সাময়িকী সূত্রে এ তথ্য জানা যায়। প্রতিকৃতি নির্মাতারা কয়েক মাস খেটে টাইটানিক ছবির এই তারকার মোমের পুতুলটি গড়ে তোলেন। জাদুঘরের জনসংযোগ ব্যবস্থাপক লিজ এডওয়ার্ডস বলেন, বিশ্বেজুড়ে অগণিত মানুষের আবেদনে সাড়া দিয়ে উইন্সলেটের এই পুতুল তৈরি করা হয়েছে। আইএএনএস।