অমিতাভ-সঞ্জয়ের পরস্পরবিরোধী প্রতিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজ্যসভায় শচীন টেন্ডুলকার ও রেখার মনোনয়নে আনন্দ প্রকাশ করেছেন বলিউডের অভিনেতা অমিতাভ বচ্চন। অবশ্য সাংসদ হতে যাচ্ছেন শচীন—বিষয়টিকে ঠিক মেনে নিতে পারছেন না বলিউডের আরেক শক্তিমান অভিনেতা সঞ্জয় দত্ত। রাজ্যসভার সদস্য হিসেবে শচীন মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় সঞ্জয় দত্ত বলেছেন, ‘রাজ্যসভার অংশ হতে পারাটা অবশ্যই গর্বের বিষয়। আমি শচীনের অনেক বড় একজন ভক্ত। তিনি ভারতের গর্ব। তবে রাজ্যসভার সদস্য হিসেবে তাঁকে ভাবতে ভালো লাগছে না। তাঁর এ মনোনয়নে আমি মোটেও খুশি নই।’ এক খবরে এমনটিই জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস। অন্যদিকে অমিতাভ বলেছেন, ‘সংসদের প্রতি অধিবেশনেই শিল্প, সংস্কৃতি ও চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত কিছু মানুষকে রাজ্যসভায় মনোনয়ন দেন প্রেসিডেন্ট। এটা খুবই সম্মানজনক একটি পদ। সঞ্জয়ের মা এবং সুনীল দত্তের স্ত্রী নার্গিসও এই মনোনয়ন পেয়েছিলেন। যোগ্য ব্যক্তিরাই এ পদের জন্য মনোনীত হন।’