অমিতাভই আসল ডন: শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের জনপ্রিয় তারকা অমিতাভ বচ্চনকেই আসল ডন মনে করেন শাহরুখ খান। তাঁর ভাষায়, ‘অমিতাভ বচ্চনকে আমি অনেক শ্রদ্ধা করি। তিনিই আসল ডন। আমরা সবাই তাঁকে দেখে অনুপ্রাণিত হই। সেই অনুপ্রেরণা থেকেই প্রথমে ডন এবং পরে ডন-২ নির্মিত হয়েছে।’টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, আজ শুক্রবার মুক্তি পাচ্ছে ডন-২। তাই খানিকটা উত্তেজনা আর ভালোলাগা নিয়ে এসব কথা বলেন কিং খান।ধূমপানের অভ্যাসের বিষয়ে প্রশ্ন করা হলে শাহরুখ খান বলেন, ডন-২ মুক্তির পর তিনি ধূমপান ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। ‘জানি এটা খুবই বাজে অভ্যাস। এটা ছাড়তে আমি সর্বোচ্চ চেষ্টা করব।’