অমিতাভের বিরুদ্ধে ষড়যন্ত্রের গন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিতাভ বচ্চনের বিরুদ্ধে ষড়যন্ত্রের গন্ধ পেয়েছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু মুম্বাইয়ের শিবসেনা প্রধান বাল ঠাকের। সামাজিক যোগাযোগের ব্লগিং সাইট টুইটারে অমিতাভের ভুয়া প্রোফাইলে বলিউডের অপর তারকা শাহরুখ খানের সদ্য মুুক্তি পাওয়া ছবি রা ওয়ান-এর নামে নেতিবাচক মন্তব্য ছাড়ার বিষয়টি তিনি ভালো চোখে দেখছেন না। এ ব্যাপারে গত শনিবার শিবসেনার মুখপত্র সামানার সম্পাদকীয়তে তিনি লেখেন, ‘অমিতাভের সুনামহানি করতেই এসব করা হচ্ছে।’অমিতাভের ‘ভারত রত্ন’ খেতাব পাওয়া উচিত বলে মনে করেন বাল ঠাকের।উল্লেখ্য, শাহরুখ খান আইপিএলে পাকিস্তানি ক্রিকেট তারকাদের অন্তর্ভুক্তির বিষয়টি অনুমোদন করার পর থেকে বাল ঠাকের তাঁর ওপর মহা খাপ্পা। ওয়েবসাইট।