অমৃত বচন
যে লোকটা ২২ বছর ধরে ভারতীয় ব্যাটিংকে কাঁধে বয়ে নিয়ে বেড়িয়েছে, বিশ্বকাপ জিতে তাকে কাঁধে তুলে নিয়ে ঘুরব না তো কাকে নিয়ে ঘুরব?বিশ্বকাপ জয়ের আনন্দে শচীন টেন্ডুলকারকে কাঁধে তুলে নেওয়ার পর বিরাট কোহলিসে তো ক্রিকেটের ওবামাঅধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সম্পর্কে ভারতীয় পেসার প্রাভিন কুমারতুমি যদি কাউকে উত্ত্যক্ত করতে চাও, তবে প্রতিপক্ষকেই কর, নিজের দলের কাউকে নয়বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে শ্রীশান্তকে উপদেশ দিয়ে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিআমি আমার কোট দিয়েই ওগুলোকে (বল) আরও ভালোভাবে আটকাতে পারতামকামরানের উইকেটকিপিংয়ে অসন্তুষ্ট ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার জিওফ বয়কটআমি গৌতমকে বলেছি, আমি বীরেন্দর শেবাগ নই, আমি ওভাবে দৌড়াতে পারব নাঅস্ট্রেলিয়ার বিপক্ষে সতর্ক করার পরও গৌতম গম্ভীরের রানআউট হয়ে যাওয়া সম্পর্কে যুবরাজ সিংতাঁর ব্যাটিং কি ডন ব্র্যাডম্যানের মতো ভালো? সে কিপিংয়ে যতগুলো রান দিয়েছে, ততগুলো রানও সে করতে পারেনিকামরানের উইকেটকিপিংয়ে বিরক্ত অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেলএটা তো দুই হাত পেছনে বেঁধে ফুটবল খেলার মতোচট্টগ্রামে শিশিরস্নাত মাঠে বোলিং করা নিয়ে ইংলিশ স্পিনার গ্রায়েম সোয়ানআমি ২১ বছর ধরে তাঁকে এটা বলে আসছি। তাঁকে তো শিখতে হবেঅস্ট্রেলিয়ার বিপক্ষে বাজে শট খেলে আউট হওয়া শহীদ আফ্রিদিকে ওয়াসিম আকরাম