অযোগ্য ওষুধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মানদণ্ডের অযোগ্য ৬২টি ওষুধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আগামী তিন মাসের মধ্যে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ মঙ্গলবার সংসদ ভবনে কমিটির এক বৈঠক থেকে এ সুপারিশ করা হয়।বৈঠকে ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে জানানো হয়, এরই মধ্যে নয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু ৬২টি প্রতিষ্ঠান অযোগ্য হওয়ার পরও এত কম প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় কমিটি অসন্তোষ প্রকাশ করেছে। বৈঠক শেষে কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম প্রথম আলো অনলাইনকে এ তথ্য জানান।