অযোগ্যদের শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়েছে: খালেদা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, অযোগ্য লোকদের শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পরিষদে বসানো হয়েছে। এতে করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ধ্বংসের পথে যাচ্ছে।আজ বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় শিক্ষক দিবসে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আলোচনা সভায় খালেদা জিয়া এসব কথা বলেছেন। সেখানে তিনি বলেন, বিচ্ছিন্নভাবে আন্দোলন করে কিছু পাওয়া যায় না। এ জন্য ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে।খালেদা জিয়া বলেন, আগামী মার্চ মাসে ঢাকায় চারদলীয় জোটের মহাসমাবেশ হবে। তিনি সবাইকে ওই আন্দোলনে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান। তিনি আন্দোলনে শিক্ষকদের শরিক হওয়ার জন্য আহ্বান জানান।বিরোধীদলীয় নেত্রী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণ করবে। তিনি বলেন, দেশ মহাসংকটে রয়েছে। অর্থনীতি ভেঙে পড়েছে।