অযোধ্যা মামলার রায় মেনে নেওয়ার জন্য সোনিয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন ইউপিএ জোট নেত্রী ও কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী অযোধ্যা মামলার রায় মেনে নেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। রায়ে যা-ই থাকুক না কেন—শান্তি, বন্ধুত্ব ও ভ্রাতৃত্ববোধ যেকোনো অবস্থায় বজায় রাখার জন্য সোনিয়া গান্ধী জনগণের প্রতি আজ বুধবার আহ্বান জানান।উত্তর প্রদেশের এলাহাবাদ হাইকোর্টের লক্ষেৗ বেঞ্চের তিন বিচারপতি—এস ইউ খান, সুধীর আগরওয়াল ও ধরমবীর শর্মার সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ কাল বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণা করবেন।শান্তি ভঙ্গের আশঙ্কার কথা বিবেচনা করে সোনিয়া গান্ধী বলেন, উদার দৃষ্টিভঙ্গির ঐতিহ্য নিয়ে এই রায়কে মেনে নেওয়া উচিত। তিনি বলেন, বিচারব্যবস্থার নিরপেক্ষতার ওপর আস্থা রেখে সারা ভারতের মানুষ এই রায় মেনে নিতে আগ্রহ প্রকাশ করেছে। কালকের রায়ের পরিপ্রেক্ষিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম আজ বলেছেন, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশের বিভিন্ন স্থানে যথেষ্টসংখ্যক নিরাপত্তারক্ষী মোতায়েন রাখার ব্যবস্থা নিয়েছে। তবে উত্তর প্রদেশের যেখানে বাবরি মসজিদ অবস্থিত সেখানে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। পিটিআই।