অরণি বিদ্যালয়ে বিজ্ঞান মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অরণি বিদ্যালয়ে গত ২৯ এপ্রিল শুক্রবার দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। বয়স ভিত্তিক এই মেলায় শিক্ষার্থীরা তাদের তৈরি ৩৯ টি প্রজেক্ট উপস্থাপন করে। প্রজেক্টগুলো মধ্যে উল্লেখযোগ্য ছিল—সোলার হাউস, কাগজের রিখটার স্কেল, গাছে কৃত্রিমভাবে মানুষের অনুপস্থিতিতে সহজ পদ্ধতিতে পানি প্রদান প্রভৃতি। গ্রুপ ও ব্যক্তি পর্যায়ে শিক্ষার্থীরা এই প্রজেক্টগুলো উপস্থাপন করে। এই বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী মনন মাহমুদ জানায়,‘এই ধরনের আয়োজন আমাদেরকে বিজ্ঞানের প্রতি অনেক বেশি আগ্রহী করে তুলবে।’ ‘ক্ষুদে বিজ্ঞানীদের বিজ্ঞান মেলা’র পাশাপাশি বৈশাখী মেলায় ছাত্রছাত্রীদের তৈরি বৈশাখী পণ্যপ্রদর্শনের ব্যবস্থা ছিল।বিজ্ঞান প্রজন্ম ডেস্ক