অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হুঁশিয়ার করেছেন, যুদ্ধাপরাধীদের রক্ষার আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন,‘১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের রক্ষার আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতরাও অনুরূপ অপরাধ করছে।’আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে রংপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে শেখ হাসিনা এসব কথা বলেন। খবর বাসসের।যুদ্ধাপরাধীদের মদদদাতাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অন্যথায় তাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।এলজিআরডি ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম নবনির্বাচিত মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টু ও ৪৪ জন কাউন্সিলরের শপথ পরিচালনা করেন।মন্ত্রিবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী পুলিশের ওপর হামলাকারী, জীবন্ত মানুষ পোড়ানো ও সম্পদ ধ্বংসের জন্য দায়ী অশুভ শক্তিকে মোকাবিলা করতে স্বাধীনতার পক্ষের মানুষের প্রতি আহ্বান জানান।শেখ হাসিনা বলেন, নতুন প্রজন্ম নিয়ে জামায়াতে ইসলামীর ছাত্রফ্রন্ট ছাত্রশিবির গঠিত হয়েছে। তারা জানে না মুক্তিযুদ্ধকালে এ দেশে কী ধরনের ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছিল। এ জন্য তিনি তাদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানার আহ্বান জানান।আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শরফুদ্দিন আহমেদ ঝন্টু ২০ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রথম মেয়র নির্বাচিত হন।এ নির্বাচনে সাধারণ আসনে ৩৩ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১১ জন কাউন্সিলর নির্বাচত হন।