অরুণ কার্তিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেতন শর্মার করা ম্যাচের শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দিয়েছিলেন জাভেদ মিয়াঁদাদ। এটি এখন ক্রিকেটীয় রূপকথার অংশ। এর সঙ্গে এ ঘটনার তুলনা চলে না। তা ছাড়া এটি আন্তর্জাতিক কোনো ম্যাচেও নয়। তার পরও চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শেষ বলে ছক্কা হাঁকিয়ে এ সপ্তাহে দারুণ আলোচনার জন্ম দিয়েছেন বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের অরুণ কার্তিক। চার মারলেও চলত মিয়াঁদাদের, সেখানে তিনি মেরেছিলেন ছয়। কিন্তু সাউথ অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠতে শেষ বলে ছক্কার বিকল্প ছিল না কার্তিকের হাতে। স্লোয়ার বলটি মিড উইকেটের ওপর দিয়ে মেরে দলকে স্মরণীয় জয় এনে দিয়েছেন এই ২৫ বছর বয়সী।