অরুন্ধতী-গিলানিকে গ্রেপ্তারের দাবি নাকচ করেছে জনতা দল (ইউ)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের জনতা দল (ইউ) লেখিকা অরুন্ধতী রায় ও হুরিয়াত নেতা সৈয়দ আলী শাহ গিলানির ব্যাপারে বিজেপির গ্রেপ্তার করার দাবিকে ‘অতিরিক্ত প্রতিক্রিয়া’ এবং ‘শিশুসুলভ আচরণ’ হিসেবে অভিহিত করেছে।এদিকে কাশ্মীর সম্পর্কে মন্তব্য নিয়ে তুমুল বিতর্কের জবাবে মানবতাবাদী ব্যক্তিত্ব ও লেখক অরুন্ধতী রায় গতকাল মঙ্গলবার বলেছেন, কাশ্মীরের লাখ লাখ মানুষ বছরের পর বছর ধরে যে কথাগুলো বলে আসছেন, তিনি শুধু তাঁদের কথাই বলেছেন।শ্রীনগরে এক বিবৃতিতে অরুন্ধতী বলেন, ‘এই জাতির প্রতি করুণা হয়, যেখানে লেখকদের স্বাধীন মতামত প্রকাশের দ্বার রুদ্ধ করে দেওয়া হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘হতভাগ্য এই জাতি; এখানে যারা সাম্প্রদায়িক হত্যাকারী, গণহত্যাকারী, করপোরেট ভণ্ড, প্রতারক আর ধর্ষক, তারাই ন্যায়বিচারের কথা বলে।’ অরুন্ধতী আরও বলেন, ‘পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি কাশ্মীরের “আজাদী”-কে সমর্থনের মাধ্যমে জনগণকে খ্যাপিয়ে তোলার অপরাধে আমাকে গ্রেপ্তার করা হতে পারে।’—পিটিআই