অর্থ আত্মসাতের মামলায় রেদোয়ান আহমেদের রিট খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের একটি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে এলডিপি নেতা রেদোয়ান আহমেদের রিট খারিজ (রুল ডিসচার্জ) করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি এস এম এমদাদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশিদ আলম খান বলেন, রিট খারিজ হওয়ায় এখন রেদোয়ান আহমেদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা চলতে বাধা নেই।মুক্তিযোদ্ধা সংসদের ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৭ সালের ১৫ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম রমনা থানায় মামলা করেন। মামলাটি পরে দুদকে স্থানান্তরিত হয়। ওই বছরের ৭ অক্টেবর অভিযোগপত্র দেওয়া হয়। এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে রেদোয়ান আহমেদ রিট করলে ২০০৮ সালে আদালত রুল জারি করে মামলার কার্যক্রম স্থগিত করেন। চূড়ান্ত শুনানি শেষে আজ আদালত স্থগিতাদেশ প্রত্যাহার করে রিট খারিজ করে দিয়েছেন। রোকনউদ্দিন মাহমুদ আদালতে রেদোয়ান আহমেদের পক্ষে মামলা পরিচালনা করেন।