অর্থ উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেয়নি দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্পে অনিয়মের অভিযোগ বিষয়ে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমানকে জিজ্ঞাসাবাদের ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের কমিশনার এম বদিউজ্জামান আজ সোমবার তাঁর কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান।অর্থ উপদেষ্টা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এম বদিউজ্জামান বলেন, ‘এ পর্যন্ত কমিশন ড. মসিউরের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে এই পর্যায়ে প্রাথমিক প্রতিবেদন পেয়ে যদি কমিশন মনে করে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, তবে তাঁকে ডাকা হবে।’পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ বিষয়ে সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে আজ দুদক জিজ্ঞাসাবাদ করে। এ প্রসঙ্গে দুদকের কমিশনার এম বদিউজ্জামান বলেন, ‘আজ আবুল হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একই সঙ্গে পদ্মা সেতুর অনিয়ম প্রসঙ্গে প্রাথমিক অনুসন্ধান শেষ পর্যায়ে নিয়ে গেছে দুদক। এর প্রতিবেদন পাওয়ার পরে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।’