প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয় স্বল্প সময়ে, স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে কাজ করার লক্ষ্যে কম্পিউটার অটোমেশন পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে। প্রাথমিকভাবে অর্থ ও হিসাব বিভাগে এই পদ্ধতি চালু করা হবে। একটি বেসরকারি প্রতিষ্ঠান এ লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়কে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেবে।আজ মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগে অটোমেশন পদ্ধতি চালুর জন্য একটি সফটওয়্যারের ডেমো উপস্থাপন করা হয়। কর্তৃপক্ষ মনে করছে, বিশ্ববিদ্যালয়ের সব দপ্তরে তথ্যপ্রযুক্তি চালুর মাধ্যমে সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার কর্মসূচি আরও এক ধাপ এগিয়ে যাবে।