অর্থ পাচারকারীদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকো বিদেশে অর্থপাচার করেছেন। এসব অর্থ পাচারকারীদের অবশ্যই বিচার হতে হবে, কাউকেই রেহাই দেওয়া হবে না। যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় গতকাল রোববার তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, বিনা ইস্যুতে হরতাল ডেকে বিএনপি ও জামায়াত জোট দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। তিনি বিরোধীদলীয় নেতার কাছে বিনা কারণে গাড়ি পুড়িয়ে নৈরাজ্য সৃষ্টির কারণ জানতে চান। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্নে সরকার কোনো প্রকার ছাড় দেবে না। যুক্তরাজ্য সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী কাল মঙ্গলবার ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনারে অংশ নেবেন। এ ছাড়া ব্রিটেনের বন্দীদের জীবনযাত্রা দেখতে একটি জেলখানা পরিদর্শন করবেন। ৮ জুন তাঁর দেশে ফেরার কথা রয়েছে।