অর্থনীতি এগিয়ে যাচ্ছে, রপ্তানি বাড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। এ জন্য রপ্তানি বাড়াতে হবে। নতুন নতুন রপ্তানি বাজার সৃষ্টি করতে হবে। মন্ত্রী বলেন, পণ্যের মান উন্নত করে ভোক্তাদের আস্থা অর্জন করতে হবে। রপ্তানি বাণিজ্যে আমাদের বিপুল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০১২-১৩ অর্থবছরের পণ্য ও মিশন ভিত্তিক রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ-সংক্রান্ত সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।মন্ত্রী বলেন, জাতীয় রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সরকার রপ্তানিকারকদের সব ধরনের সহযোগিতা দেবে। চলতি ২০১২-১৩ অর্থবছরের জাতীয় রপ্তানি লক্ষ্যমাত্রা ২৮ হাজার মিলিয়ন মার্কিন ডলার অর্জন করার লক্ষ্যে সংশ্লি¬ষ্ট রপ্তানিকারকদের আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন। রপ্তানি বৃদ্ধি করে বাণিজ্য ঘাটতি কমাতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, গত ২০১১-১২ অর্থবছরে জাতীয় রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ২৬ হাজার ৫০০ মিলিয়ন মার্কিন ডলার, যার বিপরীতে একই সময়ে প্রকৃত রপ্তানি আয় হয়েছে ২৪ হাজার ৪১৮.২৭ মিলিয়ন মার্কিন ডলার। সভায় বাণিজ্যসচিব মো. গোলাম হোসেন, অতিরিক্ত সচিব এ টি এম মর্তুজা রেজা চৌধুরী, অতিরিক্ত সচিব মনোজ কুমার রায় ও কমল কৃষ্ণ ভট্টাচার্য, এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাসস।