অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন দুই আমেরিকান ও এক ব্রিটিশ-সাইপ্রিয়ট
২০১০ সালে অর্থনীতিতে পুরস্কার পেয়েছেন দুজন আমেরিকান ও একজন ব্রিটিশ-সাইপ্রিয়ট অর্থনীতিবিদ। আজ সোমবার তাঁদের নাম ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন—পিটার ডায়মন্ড, ডেল মর্টেনসেন ও ক্রিস্টোফার পিসারাইদেস। পুরস্কার হিসেবে তাঁদের এক কোটি সুইডিশ ক্রোনার (১৫ লাখ মার্কিন ডলার) দিয়ে সম্মানিত করা হয়েছে।পিটার ডায়মন্ড তথাকথিত সার্চ মার্কেট প্রতিষ্ঠার দিকগুলো বিশ্লেষণ করেছেন। আর ডেল মর্টেনসেন ও ক্রিস্টোফার পিসারাইদেস অর্থনীতির এই তত্ত্বটার বিস্তার ঘটান এবং তা শ্রমবাজারে প্রয়োগ করেন।সুইডিস একাডেমি বলেছে, কর্মসংস্থান খুঁজে পেতে সময় লাগে, সম্পদেরও প্রয়োজন হয় ফলে তা শ্রমবাজারে সংঘাতের সৃষ্টি করে। এই অর্থনীতিবিদেরা তাঁদের তত্ত্বে কর্ম খালি থাকার পাশাপাশি কেন বেকারত্ব বজায় থাকে তা তুলে ধরেছেন।৭০ বছর বয়সী পিটার ডায়মন্ড যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজির একজন অর্থনীতিবিদ। ৭১ বছর বয়সী ডেল মর্টেনসেন ইলিনয় অঙ্গরাজ্যের ইভানস্টনের নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক। আরেকজন ৬২ বছর বয়সী অর্থনীতিবিদ ক্রিস্টোফার পিসারাইডেস লন্ডন স্কুল অব ইকোনমিকসের অধ্যাপক। প্রসঙ্গত, ১৯৬৮ সালে সুইডিশ কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়ার রীতি চালু করে।