অর্থনীতিবিদ মোজাফফর আহমেদ আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক মোজাফফর আহমেদ আর নেই। (ইন্না লিল্লাহি......রাজিউন)। আজ মঙ্গলবার রাত পৌনে ১২ টার দিকে চিকিত্সাধীন অবস্থায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।মোজাফফর আহমেদ যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। ২০০৮ সালে তিনি একুশে পদক পান। তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান এবং সুশাসনের জন্য নাগরিক—সুজনের সভাপতির দায়িত্ব পালন করেছেন।