অর্থনীতির শিক্ষক আবদুল হাইয়ের ইন্তেকাল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ ও অর্থনীতি বিভাগের অধ্যাপক সৈয়দ আবদুল হাই আজ শুক্রবার দুপুরে ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন ধরে হূদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। অধ্যাপক আবদুল হাইয়ের ছেলে বিশ্বব্যাংকের কর্মকর্তা রাশেদ আল জায়েদ জানান, ‘দেড়টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে খাওয়া-দাওয়ার পর আব্বা ঘুমাতে যান। পাঁচ-সাত মিনিটের মধ্যে বুঝতে পারি তাঁর অবস্থা খারাপ। তত্ক্ষণাত্ মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।’আজ মাগরিবের নামাজের পর পল্লবীতে আবদুল হাইয়ের জানাজা হয়েছে। ছোট ছেলে আমেরিকা থেকে ফেরার পর দাফন সম্পন্ন হবে। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবির, সাবেক উপাচার্য খন্দকার মুস্তাহিদুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা গভীর শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন।অধ্যাপক আবদুল হাই স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে, আত্মীয়স্বজন এবং অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।