অর্থনৈতিক ক্ষতির কর্মসূচি পরিহার করুন: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সম্পদহানি ও অর্থনৈতিক ক্ষতির পথ পরিহার করার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।আজ সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদে সম্পূরক বাজেটের ওপর বক্তব্য দিতে গিয়ে শুরুতেই এ কথা বলেন অর্থমন্ত্রী। বিরোধী দলকে সংসদে ফিরে দাবি তুলে ধরার আহ্বান জানান তিনি। এর আগে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।বিরোধী দলের হরতালের প্রতি ইঙ্গিত করে অর্থমন্ত্রী বলেন, ‘উদ্দেশ্যহীন, অর্থহীন, জনকষ্টকর, অর্থনৈতিক বিধ্বংসী সম্পদ নষ্ট করা দেশের জন্য মোটেও ভালো নয়।’ তবে বিরোধী দল সংসদে না এলেও সংসদ কার্যক্রমে অংশ নেওয়ায় ধন্যবাদ জানান তিনি।