অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬.২ শতাংশ: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুুল মুহিত বলেছেন, গত তিন অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি গড়ে ৬ দশমিক ২ শতাংশ হারে বেড়েছে। বিএনপি-জামায়াত জোট সরকারের পাঁচ অর্থবছরে এই প্রবৃদ্ধির হার ছিল ৫ দশমিক ৭ শতাংশ।আজ রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মুহিবুর রহমান, নাসরিন জাহান, সারাহ বেগম কবরী ও মো. ইসরাফিল আলমের পৃথক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা জানান। রেমিট্যান্স প্রসঙ্গে অর্থমন্ত্রী সংসদকে জানান, বর্তমান সরকারের আমলে (জানুয়ারি-’০৯ থেকে মে-১২ পর্যন্ত) প্রবাসী বাংলাদেশিদের প্রেরিত রেমিট্যান্সের পরিমাণ ৩৯ হাজার ৫৮৯ দশমিক ২২ মিলিয়ন মার্কিন ডলার।অর্থমন্ত্রী বলেন, গত তিন বছর অর্থবছরে বেনাপোল স্থলবন্দর থেকে সাত হাজার ৭০১ দশমিক ৫৪ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে, যা পূর্ববর্তী তিন অর্থবছরের তুলনায় তিন হাজার ৩৯৯ দশমিক ০৬ কোটি টাকা বেশি। বাসস।