অর্থনৈতিক সম্ভাবনার নিরিখে বিশ্ব তালিকায় চতুর্থ স্থানে সিইপিজেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) সেরা অর্থনৈতিক সম্ভাবনাময় অঞ্চলের বিশ্ব তালিকায় চতুর্থ এবং একই তালিকায় ‘প্রতিযোগিতামূলক মূল্য’ বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছে। যুক্তরাজ্যভিত্তিক ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট সাময়িকী বিশ্বের ৭০০ অর্থনৈতিক অঞ্চল পর্যালোচনার ভিত্তিতে এ তালিকা তৈরি করে। খবর বাসসের।এ ব্যাপারে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ খান বলেন, ‘বর্তমান সরকারের ক্ষমতায় আসার মাত্র দেড় বছরের মাথায় এই স্বীকৃতি মিলল।’ তিনি আরও বলেন, বাংলাদেশে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে। এই স্বীকৃতি তা পরিষ্কারভাবে তুলে ধরেছে।দেশে বর্তমানে আটটি ইপিজেড রয়েছে। ২০০৯-১০ অর্থবছরে এসব ইপিজেডে মোট বিনিয়োগের পরিমাণ ছিল ২২ কোটি ১৯ লাখ ৯০ হাজার ডলার। ২০০৮-০৯ অর্থবছরের তুলনায় বিনিয়োগ বৃদ্ধির পরিমাণ প্রায় ৫০ শতাংশ বেশি। ওই বছর বিনিয়োগের পরিমাণ ছিল ১৪ কোটি ৮০ লাখ ৩০ হাজার ডলার।