অর্থনৈতিক স্বার্থ রক্ষায় লাতিন আমেরিকায় নতুন জোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ‘প্যাসিফিক অ্যালায়েন্স’ নামে নতুন একটি জোট গঠন করেছে লাতিন আমেরিকার চারটি দেশ। দেশগুলো হলো—মেক্সিকো, কলম্বিয়া, পেরু ও চিলি। গতকাল বুধবার এক সমঝোতা চুক্তির মাধ্যমে নতুন জোটের যাত্রা শুরু হয়। বার্তা সংস্থা এপি জানায়, চিলির উত্তরে একটি পর্বত চূড়ায় নতুন এই জোটের নেতাদের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। ওই পর্বত চূড়াটি পৃথিবীর অন্যতম পর্যবেক্ষণস্থল হিসেবে বিবেচিত হয়। এ প্রসঙ্গে চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা বলেন, ‘আমরা কীভাবে ভবিষ্যেক দেখছি, তা বোঝাতেই ওই ওই চূড়ায় চুক্তি স্বাক্ষর করা হলো।’ পিনেরার এ বক্তব্যের আগে কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস বলেন, নতুন সংগঠনের প্রথম কাজই হবে ভিসাবিহীন চলাচল নিশ্চিত করা, যার ফলে চার দেশের নাগরিকেরা স্বাধীনভাবে এ অঞ্চলে ভ্রমণ করতে পারবে।