অর্থপাচার মামলায় তারেক রহমানের পুনর্বিবেচনা আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থপাচার মামলার বিষয়ে আপিল বিভাগের আদেশ পুনর্বিবেচনা চেয়ে বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি তারেক রহমানের করা আবেদনটি খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আজ সকাল সাড়ে নয়টার দিকে প্রধান বিচারপতি মো. মোজ্জাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ খারিজাদেশ দেন।জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারি অর্থপাচার মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তারেক রহমানের করা লিভ টু আপিল (আপিলের অনুমতির আবেদন) নিষ্পত্তি করে দেন আপিল বিভাগ। আদেশে বলা হয়, নথিপত্রে দেখা গেছে, তারেক জিয়ার বিরুদ্ধে ২০০২ সালের অর্থপাচার প্রতিরোধ আইনে অপরাধের প্রাথমিক অভিযোগ প্রকাশিত হয়েছে। তাই আইন অনুযায়ী রাষ্ট্রপক্ষ কার্যক্রম চালাতে পারে। ওই আদেশ পুনর্বিবেচনা চেয়ে ৩০ এপ্রিল তারেকের পক্ষে আবেদন করা হয়। আদেশের পর দুদকের আইনজীবী আনিসুল হক প্রথম আলোকে বলেন, পুনর্বিবেচনার আবেদনটি খারিজ করা হয়েছে। এখন মানিলন্ডারিং আইনে তারেক রহমানের বিরুদ্ধে করা মামলার বিচারে আপাতত কোনো প্রতিবন্ধকতা নেই।আপিল বিভাগ ইতিপূর্বে তারেক রহমানের আবেদন খারিজ (ডিসমিস) করেছিলেন। ওই আদেশ পুনর্বিবেচনার আবেদনটি আজ খারিজ করায় মধ্য দিয়ে ইতিপূর্বে আপিল বিভাগের দেওয়ার আদেশ বহাল রইল। ফলে ২০০২ সালে মানিলন্ডারিং অ্যাক্ট অনুসারে তাকেরের বিরুদ্ধে যে অভিযোগে তাতে তিনি অপরাধী হিসেবে গণ্য হবেন। এখন মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০০৯ এর পদ্ধতি অনুসারে বিচার হবে। বিচার পদ্ধতির ভূতাপেক্ষ কার্যকারিতা হয় (আগের ঘটনার পরের আইনে বিচার)। এটা নিয়ে বিতর্কের অবকাশ নেই।প্রসঙ্গত, আগে ২০০৯ সালের ২৬ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. ইব্রাহিম বাদী হয়ে তারেক রহমান ও গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে মামলাটি করেন। গত বছরের ৬ জুলাই এ মামলায় তারেক ও মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। বর্তমানে মামলাটি নিম্ন আদালতে অভিযোগ গঠন শুনানির অপেক্ষায় রয়েছে। তবে ওই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে তারেক রহমানের করা রিট আবেদন গত বছরের ২৯ সেপ্টেম্বর হাইকোর্টে খারিজ হয়। ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করা হয়েছিল।