অর্থমন্ত্রী সরে গেলে দেশের উপকার হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, অর্থমন্ত্রী স্বীকার করেছেন, তিনি সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। অর্থমন্ত্রী যদি স্বেচ্ছায় সরে দাঁড়ান, তাহলে দেশের বড় উপকার হবে।আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা ও রক্ষায় খালেদা জিয়ার অবদান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। স্বাধীনতা ফোরাম নামের একটি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।গত বৃহস্পতিবার সংসদের চলতি অধিবেশনে হলমার্ক কেলেঙ্কারি বিষয়ে অর্থমন্ত্রী বলেছিলেন, ‘এই মুহূর্তে দেশের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি বোধ হয় আমি। যাঁরা ঘৃণা করেন, তাঁদের ঘৃণা করার অধিকার আছে। কারণ, এটা নিয়ে দেশে আলোড়ন চলছে। তবে আমার ব্যাংক খাতের স্বাস্থ্য ভালো, অর্থনীতিও ভালো। দুর্জন সব জায়গাতেই থাকে, আমাদের এখানেও আছে। তদন্তের স্বার্থে অপেক্ষা করেন, জড়িতদের গ্রেপ্তার করা হবে। সোনালী ব্যাংক মূল্যবান ব্যাংক। এখানে খেলাপি ঋণ কম। তাই এটাকে রক্ষা করতে হবে।’হলমার্ক কেলেঙ্কারির বিষয়ে চার হাজার কোটি টাকা কোনো টাকা নয়, অর্থমন্ত্রীর এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপির এই নেতা বলেন, ‘এটা পরিষ্কার, এর চেয়ে বেশি টাকা চুরির খবর তাঁর (অর্থমন্ত্রী) কাছে আছে।’বাংলাদেশে ব্যাংক কেলেঙ্কারির ঘটনার পর বিদেশি অনেক ব্যাংক বাংলাদেশের অনেক ব্যাংকের সনদ গ্রহণ করছে না। এতে ব্যবসা-বাণিজ্যে বিরূপ প্রতিক্রিয়া পড়বে। তিনি ব্যাংকিং প্রশাসনে আমূল পরিবর্তন দরকার বলে মন্তব্য করেন।