অর্থমন্ত্রীকে পদত্যাগের আহ্বান আনোয়ারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রীকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, ‘অর্থমন্ত্রী পদত্যাগ করলে বিশ্বব্যাংক তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বলে আমার বিশ্বাস।’আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে ডেমোক্রেটিক মুভমেন্ট সংগঠন আয়োজিত ‘পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ: সরকারের ভূমিকা ও জাতীয় মর্যাদা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এম কে আনোয়ার এ আহ্বান জানান।অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এম কে আনোয়ার বলেন, অর্থমন্ত্রী যেসব বক্তব্য দিচ্ছে, সেগুলো দায়িত্বহীন। তাঁর উচিত এ ধরনের বক্তব্য বাদ দিয়ে মন্ত্রিসভা থেকে সরে যাওয়া। তিনি বলেন, বিশ্বব্যাংক যাঁদের বিরুদ্ধে অভিযোগ এনেছে, তাঁদের অবিলম্বে ক্ষমতাচ্যুত করতে হবে ও বিশ্বাসযোগ্য একটি তদন্ত করতে হবে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এসব পদক্ষেপ বাস্তবায়ন করে নতুন করে আলোচনার মাধ্যমে চুক্তি পুনর্জীবিত করার আহ্বান জানান তিনি।বিএনপির এই নেতা বলেন, বিশ্বব্যাংকের সিদ্ধান্ত অর্থনীতি বিধ্বংসী। বহুদিন এর রেশ থেকে যাবে। সরকার শুরু থেকেই নানা ক্ষেত্রে দুর্নীতি করছে—এমন অভিযোগ তুলে তিনি বলেন, পদ্মা সেতু চুক্তি বাতিল হওয়াই প্রমাণ করে যে সরকার দুর্নীতিতে কতটুকু নিমজ্জিত। বর্তমান সরকার দেশে একটি দুর্নীতিবান্ধব পরিবেশ সৃষ্টি করছে বলে মন্তব্য করেন তিনি।সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, বিএনপির নেতা মোয়াজ্জেম হোসেন, ডেমোক্রেটিক মুভমেন্টের উপদেষ্টা শাহাদাত্ হোসেন।