অর্থমন্ত্রীর অর্থহীন কথায় সরকার বিব্রত: ওবায়দুল কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব দ্রব্যমূল্য, পরিবহনসহ সামগ্রিকভাবে শিল্প-কারখানার ওপর পড়বে। এতে সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেবে। বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কাও থেকে যায়। অর্থমন্ত্রী ভালো মানুষ, সত্ মানুষ। কিন্তু তাঁর অর্থহীন কথায় সরকার বিব্রত। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও তথ্য মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ওবায়দুল কাদের আজ সকালে ফেনী সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেছেন।ওবায়দুল কাদের বলেন, অর্থমন্ত্রী বলেছেন, সিএনজির দাম তেলের দামের সমান করা হবে। মন্ত্রীর এ ধরনের কথা বলা ঠিক হয়নি। তাঁর অতি কথনের কারণে শেয়ারবাজারে প্রতিক্রিয়া হয়েছে। ভারতের সঙ্গে তিস্তা নদীর পানি চুক্তি তিন মাসের মধ্যে হবে বলেও তিনি মন্তব্য করেছিলেন। কিন্তু ভারত সরকারের কোনো মন্ত্রীও চুক্তির সময়কাল নিয়ে কথা বলেননি।সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘তাঁকে (অর্থমন্ত্রী) উপদেশ দেওয়ার ধৃষ্টতা আমার নেই। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি আন্তর্জাতিকভাবে সংকটের একটি কারণ। আমাদেরকে ব্যাংক থেকে ঋণ নিয়ে ভর্তুকি দিয়ে দেশ চালাতে হয়। ভারতেও বেশ কয়েকবার জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। কিন্তু সে দেশের অর্থ মন্ত্রণালয় আগেভাগে মানুষকে সচেতন করে।’