অর্থমন্ত্রীর পদত্যাগ চাইলেন সাংসদ ফজলুল আজিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পদত্যাগ দাবি করেছেন স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম।আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ফজলুল আজিম এ দাবি জানান।ফজলুল আজিম অভিযোগ করেন, দেশের অর্থনীতি এখন ভয়াবহ সংকটের মধ্যে আছে। শেয়ারবাজার যেখানে পৌঁছেছে, তা থেকে আর উত্তরণের সুযোগ নেই। দেশে বিনিয়োগ নেই। ডলারের দাম বেড়েই চলেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন। তিনি বলেন, দেশের অর্থনীতি পরিস্থিতির উন্নয়নে অর্থমন্ত্রী ব্যর্থ হয়েছেন। তাই তাঁর উচিত স্বেচ্ছায় সরে যাওয়া।ফজলুল আজিম আরও বলেন, ‘অর্থমন্ত্রী ভালো মানুষ। তিনি চেষ্টা করেছেন। কিন্তু দায়িত্ব পালন করতে পারেননি। তা ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সাধনে সরকারও আন্তরিক। আরও দুই বছর সময় আছে কিন্তু এই অর্থমন্ত্রীর পক্ষে সংকট সমাধান সম্ভব নয়। তাই অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।’ দেশে অনেক যোগ্য লোক আছেন মন্তব্য করে তাঁদের কারও ওপর মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দেওয়ারও দাবি জানান তিনি।