অর্থমন্ত্রীর বক্তব্য অসত্য, জনগণ বিভ্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দুর্নীতিবাজ মন্ত্রী ও কর্মকর্তাদের বাঁচাতে জাতীয় সংসদে অসত্য বক্তব্য দিয়েছেন। আর এভাবে তিনি জনগণকে বিভ্রান্ত করছেন। আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন। বেসরকারি এবিসি রেডিও জানায়, বিএনপির নেতা ফখরুল বলেন, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতিবাজ মন্ত্রীদের বিচার করা হবে।মির্জা ফখরুল বলেন, সরকার কুইক রেন্টালের নামে দেশের অর্থ লুটপাট করার পর এবার পদ্মা সেতুর নামে মালয়েশিয়া থেকে ছয় শতাংশ সুদে ঋণ আনার চেষ্টা করছে। এ ধরনের চুক্তির প্রভাব এ দেশের জনগণের ওপর এসে পড়বে।