অর্থস্থানান্তরে পুলিশকে সঙ্গে নেওয়ার অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাস ও আসন্ন ঈদে অর্থবহনে পুলিশের সহায়তা নিতে অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।আজ মঙ্গলবার ডিএমপির কমিশনার বেনজীর আহমেদের স্বাক্ষরিত এক সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো ব্যক্তি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অর্থস্থানান্তরে পুলিশের সহায়তা নিতে পারবে। পুলিশের সহায়তা নিতে সংশ্লিষ্টদের যানবাহনের সুবিধা দিতে হবে।পুলিশ সহায়তার জন্য আগ্রহীদের সংশ্লিষ্ট থানা বা পুলিশ নিয়ন্ত্রণকক্ষে (কন্ট্রোল রুমে) যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে। পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের নম্বর: ফোন ৯৬৬৫৪০৭, ৮৬১৬৫৫৩, ৮৬১৪৩০০, ০১৭১৩-৩৯৮৩১১, ০১১৯১-০০১১২২, ৯৯৯ (ডিএমপি)।