অর্থাভাবে চিকিত্সা হচ্ছে না সাংবাদিক নির্মল সেনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট নির্মল সেন খুবই অসুস্থ হওয়া সত্ত্বেও অর্থাভাবে বিনা চিকিত্সায় দিন কাটাচ্ছেন। শ্রমজীবী ও শোষিত মানুষের অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামের অন্যতম পুরোধা এই বুদ্ধিজীবী অর্থের অভাবে ঢাকার আবাস গুটিয়ে দুই মাস ধরে বাস করছেন তাঁর পৈতৃক নিবাস গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার দীঘিরপাড় গ্রামে।পারিবারিক সূত্রে জানা যায়, ২০০৩ সালের ১১ নভেম্বর তিনি সেরেব্রাল ইনফার্কশন বা স্ট্রোকে আক্রান্ত হন। তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, মগবাজার কমিউনিটি হাসপাতাল ও পরে সিঙ্গাপুরে চিকিত্সা করা হয়। সিঙ্গাপুরে তিন মাস চিকিত্সা করার পর অর্থাভাবে তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়। এরপর তিনি আট মাস সাভার সিআরপিতে চিকিত্সা নেন। কিন্তু টাকার অভাবে সেই চিকিত্সাও চালিয়ে যেতে পারেননি। তাঁর এক ঘনিষ্ঠ আত্মীয় জানান, এখন তিনি স্পষ্টভাবে কথা বলতে পারেন না। অন্যের সাহায্য ছাড়া চলাফেরা করতেও পারেন না।