অর্পিত সম্পত্তি আইন সংশোধনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন সংশোধনের ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে।আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের নেতারা শত্রু (অর্পিত) সম্পত্তি সম্পর্কে আইন সংশোধনসংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে বিষয়টির ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।সংবাদ সম্মেলনে মূল লিখিত বক্তব্য উপস্থাপন করেন পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য বাসুদেব ধর। বিভিন্ন প্রশ্নের জবাব দেন অনিলচন্দ্র নাথ, সিআর সরকার, সুব্রত চৌধুরী, সত্যেন্দ্র চন্দ্র ভক্ত, জয়ন্ত দেব, তাপস কুমার পাল, নির্মল কুমার চ্যাটার্জি প্রমুখ।সংবাদ সম্মেলনে বলা হয়, ৭ ডিসেম্বর জাতীয় সংসদের অধিবেশনে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) আইন-২০১০ বিল উত্থাপিত হয়। উত্থাপিত আইন অনুযায়ী ধর্মীয় সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষেণর পরিবর্তে আরও জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হবে। নেতারা বলেন, আইনটির সংশোধনসংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রী এবং সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করা হয়। মতবিনিময়কালে শত্রু (অর্পিত) সম্পত্তি প্রত্যর্পণে জাতীয় মতৈক্য প্রয়োজন বলে সংশ্লি¬ষ্ট ব্যক্তিরা অভিমত প্রকাশ করেন। সে অনুযায়ী গত ১৮ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে জাতীয় কনভেনশনের আয়োজন করা হয়। ওই কনভেনশনে প্রত্যর্পণ আইন সংশোধনে জাতীয় মতৈক্যের ভিত্তিতে সাত দফা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি আকারে পেশ করা হয়।এই সাত দফার সমর্থনে গত ২৪ অক্টোবর ঐক্য পরিষদের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলে তিনি এ ব্যাপারে ইতিবাচক পদক্ষেপের আশ্বাস দেন। তা সত্ত্বেও জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনে প্রত্যর্পণ আইনের যে সংশোধিত বিল উত্থাপিত হয়েছে, তাতে সাত দফা এবং বিগত সময়ে বিভিন্ন পর্যায়ে আলোচনায় প্রতিষ্ঠিত মতৈক্যের কোনো প্রতিফলন ঘটেনি।ঐক্য পরিষদ নেতারা সংবাদ সম্মেলনে আশা প্রকাশ করে বলেন, সাত দফা ও বিভিন্ন পর্যায়ে আলোচনায় প্রতিষ্ঠিত মতৈক্যের আলোকেই নতুন আইন প্রণয়ন করা হবে। জাতীয় সংসদে উত্থাপিত বিলটি সংশোধন ও ত্রুটিমুক্ত করতে নেতারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।—বাসস