অর্পিত সম্পত্তি আইন সংশোধনে মতামত নেবে সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন-২০০১ সংশোধনের জন্য বিশেষজ্ঞদের মতামত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।আজ বুধবার সংসদ ভবনে কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।জাতীয় সংসদের গত অধিবেশনে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন-২০০১ এর অধিকতর সংশোধনকল্পে আনীত বিল সংসদে উত্থাপন করা হয়। পরে তা সংসদীয় কমিটিতে পাঠানো হয়।সভায় জানানো হয়, অর্পিত সম্পত্তির বেশ কিছু বিষয় অমীমাংসিত আছে। এটি বহুদিনের সমস্যা। সেই সঙ্গে জমি-সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে বেশ ঝামেলাপূর্ণ।সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আইন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ কারণে আজকের বৈঠক মুলতবি করা হয়। পরবর্তী বৈঠকে আলোচনা করে বিলের ওপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সভায় বিলের ওপর কমিটির সদস, ভূমি মন্ত্রণালয় ও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজ নিজ মতামত উপস্থাপন করেন।এ সময় কমিটির সদস্য ভূমিমন্ত্রী মো. রেজাউল করিম হীরা, ভূমি প্রতিমন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান, রওশন এরশাদ, মো. শাহাব উদ্দিন, মতিউর রহমান, বেনজীর আহমদ, রণজিত কুমার রায়, ভূমি মন্ত্রণালয়ের সচিব মোখলেছুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। বাসস।