অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন প্রণয়নে অভিন্ন সুপারিশ দিন: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন প্রণয়নে অভিন্ন সুপারিশ পেশের জন্য দেশের হিন্দু নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এতে সংসদে আইনটি পাস করতে সুবিধা হবে।শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন এবং জন্মাষ্টমী উদযাপন পরিষদের ঢাকা ও চট্টগ্রামের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে আজ শনিবার গণভবনে শুভেচ্ছা বিনিময় করতে গেলে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী অর্পিত সম্পত্তি আইনের ব্যাপারে বিভিন্ন সরকারের নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, আইনটি এখন সংসদের স্থায়ী কমিটিতে বিবেচনাধীন। তিনি আইনটি প্রণয়নে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেওয়ার জন্য সংশ্লি¬ষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।—বাসসহিন্দু সম্প্রদায়ের লোকজনদের নিজেকে সংখ্যালঘু মনে না করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আপনারা এ দেশের নাগরিক, সম-অধিকার নিয়েই বসবাস করবেন। বর্তমান সরকার সকল ধর্মের ধর্মীয় উৎসব উদযাপনে স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর।’শেখ হাসিনা হিন্দু ধর্মাবলম্বীদের জমি রেজিস্ট্রেশন এবং দেবোত্তর সম্পত্তি রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বলেন, দেশে যেসব ঐতিহাসিক ধর্মীয় নিদর্শন রয়েছে, তা রক্ষণাবেক্ষণ করা জাতীয় দায়িত্ব।