অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনে আসছে তিনটি সংশোধন (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনটি সংশোধনী এনে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন-২০০১-এর সংশোধনী প্রস্তাবের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে প্রস্তাবটি অধ্যাদেশ আকারে জারিরও অনুমোদন দেওয়া হয়েছে।আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ের মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, এ প্রস্তাবে তিনটি সংশোধনী আনা হয়েছে। প্রথমত, চারটি বিভাগীয় পর্যায়ে ট্রাইব্যুনাল গঠন করা হবে। দ্বিতীয়ত, জাতীয় পর্যায়ে মামলা নিষ্পত্তি-সংক্রান্ত কমিটি গঠন ও তৃতীয়ত, মামলার নিষ্পত্তির সময়সীমা ৩০০ দিন বাড়ানো হয়েছে।সচিব জানান, সারা দেশে অর্পিত সম্পত্তির তালিকা প্রণয়ন করা হয়েছে। এ তালিকাকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এর মধ্যে ক ক্যাটাগরিতে রয়েছে সরকারের দখলে থাকা ও লিজ দেওয়া সম্পত্তি। আর খ ক্যাটাগরিতে রয়েছে তালিকায় আছে, কিন্তু সরকারের দখলে বা লিজ দেওয়া হয়নি—এমন সম্পত্তি। অর্পিত সম্পত্তির মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য ভূমি ও আইন মন্ত্রণালয় যৌথভাবে এই আইন প্রণয়ন করেছে।এ ছাড়া আজকের সভায় লাও পিডিআরের সঙ্গে কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি-সংক্রান্ত চুক্তি সইয়ের বিষয়টির অনুমোদন দেওয়া হয়েছে।