অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ বিল সংসদে পাসের জন্য চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ বিল-২০১১’-এর বিভিন্ন ধারা, উপধারা ও দফার আলোচনা শেষে প্রয়োজনীয় সংশোধন, পরিমার্জন, সংযোজন ও বিয়োজনের পর সংসদে পাসের জন্য সুপারিশ চূড়ান্ত করা হয়েছে।এই আইনের উদ্দেশ্য পূরণে ১৫০ দিনের মধ্যে বিধি প্রণয়নের ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জাতীয় সংসদ ভবনে আজ বুধবার অনুষ্ঠিত ভূমি মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটির ২১তম বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক।কমিটির সদস্য মো. শাহাবউদ্দিন, মতিউর রহমান ও বেনজির আহমদ এই বৈঠকে অংশ নেন। ভূমি মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। বাসস।