অর্পিত সম্পত্তি বিল প্রত্যাখ্যান করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদে উত্থাপিত অর্পিত সম্পত্তি বিল প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ। আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের নেতারা এ কথা বলেন।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ঐক্য পরিষদের সহসভাপতি বাসুদেব ধর। তিনি বলেন, অর্পিত সম্পত্তি বিলে অংশীদার (নারী-পুরুষ নির্বিশেষে) সংযুক্ত করে অর্পিত সম্পত্তির উত্তরাধিকার নিশ্চিত করতে হবে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ঐক্য পরিষদের সহসভাপতি সুব্রত চৌধুরী।সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ঐক্য পরিষদের দেওয়া সাত দফা দাবি প্রধানমন্ত্রী গ্রহণ করেছিলেন। তার আলোকেই এই বিল করতে হবে। নইলে ধর্মীয় সংখ্যালঘুরা অর্পিত সম্পত্তির মালিক হতে পারবে না। বক্তারা অর্পিত সম্পত্তির সংজ্ঞা পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন।